আলোচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমকআবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ জামালের মতো বড় দলগুলোর জন্য এটি হতাশার এক ছবি। স্বাধীনতা কাপের ট্রফি নিয়ে উল্লাস করছে ফরাশগঞ্জ! ঘরোয়া ফুটবলে বছরটা যদি শেখ জামালের উত্থানের জন্য স্মরণীয় হয়ে থাকে, তাহলে পুরান ঢাকার ফরাশগঞ্জ ছিল বড় এক বিস্ময়! এটিই মাঝারি মানের এই দলের প্রথম কোনো বড় শিরোপা।জুটিশুধু এভাবে মাঠে নয়, জীবনের দীর্ঘ বন্ধুর পথেও তাঁরা পাশাপাশি হাঁটবেন বলে পণ করেছেন। অরুণ নায়ারের দাম্পত্য জীবনে অস্তাচল এনে দিয়ে লিজ হার্লি উদিত হয়েছেন শেন ওয়ার্নের প্রেমাকাশে। চল্লিশ পেরিয়েও দুর্দান্ত রোমান্স চলছে এই কপোত-কপোতীর। চল্লিশের পরই নাকি আসল জীবনের শুরু!স্বীকৃতিকীর্তি গত বছরের, স্বীকৃতিটা এসেছে এ বছরই। গত বছর ইংলিশ গ্রীষ্মের শুরুতে লর্ডস আর ওল্ড ট্রাফোর্ডে টানা দুটো দাপুটে সেঞ্চুরি তামিম ইকবালকে এনে দেয় প্রথম বাংলাদেশি হিসেবে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরার সম্মান। ঘোষণাটা এসেছে এপ্রিলে, আর নিজের নামখচিত ‘ক্রিকেটের বাইবেল’ হাতে পান সেপ্টেম্বরে।বিদ্রোহইংলিশ ফুটবলে তাঁর উত্থান ছিল নাটকীয়। ওয়েস্টহামের মতো অখ্যাত ক্লাবে এসেছিলেন রেলিগেশনের খাঁড়া থেকে দলকে বাঁচাতে। সেই মিশনে সফল হওয়ার পর ওপরের দিকে উঠতে থাকল সাফল্যের গ্রাফ। ম্যানইউ মাতিয়ে নাম লেখালেন রেড ডেভিলেরই ‘শত্রুপক্ষ’ ম্যান সিটিতে। কিন্তু সেখানে কোচের নির্দেশ না মেনে এখন দিগ্ভ্রান্ত তেভেজের ক্যারিয়ার।