আলোচ্যসূচিতে ‘নির্দলীয় সরকারের রূপরেখা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আগামী রোববার রাতে অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত সাড়ে আটটায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চেয়ারপারসনের জনসংযোগ শাখার একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানান, বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনের সময় সর্বদলীয় সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য, নির্দলীয় সরকারের রূপরেখা ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে আলোচনা হবে।এ ছাড়া বৈঠকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা হবে। তবে বৈঠক থেকে আন্দোলনের কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না বলে জানা গেছে। স্থায়ী কমিটির বৈঠকের পর দলের চেয়ারপারসন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী সপ্তাহেই বৈঠকটি অনুষ্ঠিত হলেও তারিখ চূড়ান্ত হয়নি।