প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের থানাগুলোকে যখন নিরাপত্তার অভয়াশ্রম হিসেবে চিন্তা করা হয়, ঠিক তখনই আমরা দেখি এর ভিন্ন চিত্র। কয়েক দিন আগে রাত আটটার দিকে আমার এক বন্ধু নিউমার্কেট থানার সামনে দিয়ে আসার সময় একদল ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল ফোনসেট ও পাঁচ হাজার টাকা দান করে আসে। অবাক লাগে, যখন ঘটনাটি থানার ঠিক সামনে ঘটে!ছিনতাইয়ের কারণ হিসেবে বলা যায়, সেখানে অর্থাৎ ঠিক থানার গেটে পর্যাপ্ত আলো না থাকা। রাতে কতগুলো থানার গেট অন্ধকারে হারিয়ে যায়। উদাহরণস্বরূপ নীলক্ষেত থানা, পল্টন থানাসহ আরও অনেক থানার কথা বলা যায়। তাই কর্তৃপক্ষের কাছে সুপারিশ করছি, রাতে থানার গেটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক, যাতে আমরা যাতে বুঝতে পারি, এটা ছিনতাইকারীর উপযুক্ত স্থান নয়, এটা একটা থানা, এটা একটা নিরাপত্তার প্রতীক।মো. মমিনুল হককবি জসীমউদ্দীন হলঢাকা বিশ্ববিদ্যালয়।