আলোর মিছিলে হুমায়ূনকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে গতকাল শনিবার রাতে নেত্রকোনার কেন্দুয়ায় আলোর মিছিল হয়েছে। ঢাকার কেন্দুয়া ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।রাত আটটার দিকে কেন্দুয়া জয়হরি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে দুই শতাধিক শিক্ষার্থী হাতে মোমবাতি নিয়ে মিছিল শুরু করেন। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোর মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে লেখকের সৃজনশীল কর্ম ও স্বপ্ন নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা।