আলোর স্মরণে কাটুক আঁধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে হারানো স্বজনদের স্মরণে নারীপক্ষ গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোর স্মরণে কাটুক আঁধার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।নারীপক্ষ ১৯৮৮ সাল থেকে প্রতিবছর ডিসেম্বর মাসে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘’৭১-এর যে নারীদের আমরা ভুলেছি’। উত্তরায়ণের শিল্পীদের গাওয়া ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সবাই একটি করে মোমবাতি জ্বালিয়ে শহীদ মিনারে হারানো স্বজনদের স্মরণ করেন।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন রাজু বালা দে, সুফিয়া বেগম, হারুনুর রশীদ।স্মৃতিচারণার পর ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানটি পরিবেশন করেন উত্তারায়ণের শিল্পীরা। একক গানের মধ্যে ছিল ‘স্বাধীনতা তুমি গোলাপ ফোটান দিন’ এবং ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও নাজমুন নাহার। উদীচীর শিল্পীদের গাওয়া ‘কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে’ গানটি দিয়ে অনুষ্ঠান শেষ হয়।