আল্লাহর দলের গ্রেপ্তার ২৪ সদস্য ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২৪ সদস্যকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার গ্রেপ্তার ব্যক্তিদের জিঞ্জাসাবাদের জন্য গাইবান্ধা মুখ্য বিচারক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। মুখ্য বিচারক হাকিম মো. জালালউদ্দিন তাঁদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা সদর উপজেলার রথেরবাজার পশ্চিমপাড়া গ্রামের ময়েন উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করার সময় আল্লাহর দলের ২৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন বলেন, এ ঘটনায় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া আল্লাহর দলের ২৪ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন।