আল্লাহর দলের দুই সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫-এর জঙ্গি দমন সেল বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার দিবাগত রাতে গাইবান্ধার সাদুল্যাপুর থানার কিসমত বাগচী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আজ সোমবার সকালে রাজশাহীতে র্যাব-৫-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কিসমত বাগচী গ্রামে আল্লাহর দলের বেশ কয়েকজন সদস্য গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। সেখান থেকে র্যাব হাবিল মণ্ডল (৪৫) ও শহীদ মুন্সি (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তিরা আল্লাহর দলের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।