আশরাফ শাহ শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে আশরাফ শাহ শিল্পীগোষ্ঠীর নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ মার্চ রামধানা আশরাফ শাহ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সামছুজ্জামান। ছালেহ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল ওয়াদুদ, আবদুল আহাদ, সারোয়ার হোসেন, চান মিয়া, কামরুজ্জামান ভুঁইয়া, আলতাব আলী ও প্রবাসী ছইদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন পীর রাজিব আলী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কালা মিয়া, সিরাজ উদ্দিন, রণেশ ঠাকুর, শান্ত, নিউ শাহানা, শাহ আলম, চম্পাকলি প্রমুখ।