আশরাফকে জারদারির মামলা চালু করতে চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের ওপর চাপ যেন দিন দিন বাড়ছে। আজ বুধবার দেশটির সুপ্রিম কোর্ট সুইজারল্যান্ডে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে অসাধু উপায়ে ব্যবসায়িক সুবিধালাভের মামলা পুনরায় শুরু করার ব্যাপারে তাঁকে আগামী ১২ জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলেছেন। আজ এনডিটিভি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, বিচারপতি নাসির-উল-মুলকের নেতৃত্বে তিন বিচারকের একটি বেঞ্চ পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল ইরফান কাদিরকে স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকেও জারদারির দুর্নীতির মামলাটি পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সর্বোচ্চ আদালতের ওই নির্দেশ অমান্য করে আদালত অবমাননার দায়ে দণ্ডিত হন এবং প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারান।সংক্ষিপ্ত আদেশে আজ আদালত আশা প্রকাশ করে বলেন, নতুন প্রধানমন্ত্রী আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে তাঁর অবস্থান জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।গত ১৯ জুন আদালত অবমাননার দায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট গিলানিকে অযোগ্য ঘোষণা করলে গত শুক্রবার রাজা পারভেজ আশরাফ দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।