আশা ছাড়ছেন না পোর্টারফিল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ এপ্রিল উড়বে হাজারো কনফেত্তি। রঙিন আতশবাজিতে বর্ণিল হয়ে উঠবে মুম্বাইয়ের আকাশ। ট্রফিটা যাদের হাতে উঠবে, তাদের মুখে থাকবে বিশ্বজয়ের হাসি, এভারেস্ট ছোঁয়ার উত্তেজনা। কিন্তু টেলিভিশনের পর্দায় সেদিনের ওয়াংখেড়ে স্টেডিয়ামের জমকালো প্রদর্শনী দেখে কান্নার লোকেরও অভাব থাকবে না। বুকের ভেতরে জমানো কষ্টগুলো চোখের পানিতে মিলে হবে একাকার। প্রায় সব রকমের প্রস্তুতি থাকার পরও ‘এভারেস্ট’ ছোঁয়ার যুদ্ধে পর্যন্ত নামতে না পারার যন্ত্রণায় পুড়বে কেউ কেউ।হতভাগাদের এই মিছিলে সবার সামনে প্ল্যাকার্ড হাতে উইলিয়াম পোর্টারফিল্ড—আয়ারল্যান্ডের অধিনায়ক। বিশ্বকাপের মতো বড় পরিসরের মঞ্চে এঁদের আগুনে পুড়ে যাওয়ার ক্ষতটা এখনো ভুলতে পারেননি ইনজামাম, আফ্রিদিরা। ভুলবেন না অ্যান্ড্রু স্ট্রাউস, পিটারসেনরাও। সাকিবরাই বা ভুলবেন কীভাবে? ওয়েবসাইট।অথচ আইসিসির নিষ্ঠুরতায় হয়তো আর কোনো বিশ্বকাপেই দেখা যাবে না কেভিন ও’ব্রায়েন, রায়ান ডেসকাটদের অনন্য প্রদর্শনী। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি শীর্ষস্থানীয় ১০টি দল নিয়ে ২০১৫ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছে। যা বাস্তবে রূপ নিলে আয়ারল্যান্ড, হল্যান্ডের মতো বিস্ময় জাগানিয়া দলগুলোকে দেখা যাবে না অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে।তবে আইসিসির এই কঠোর পরিকল্পনায় দুঃখ ভারাক্রান্ত হয়ে বোবা কান্নায় ভেসে গেলেও এখনো হাল ছাড়েননি পোর্টারফিল্ড। যোগ্যতার প্রমাণ দিয়েই বড়দের সঙ্গে লড়তে প্রতিজ্ঞাবদ্ধ আইরিশ কাপ্তান, ‘আইসিসি যদি এমন সিদ্ধান্ত নিয়েই ফেলে, সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। এটা আমাদের মানতেই হবে। আমরা কেবল চেষ্টা করতে পারি শীর্ষস্থানীয় ১০ দলের কাতারে জায়গা করে নিতে।’আগামী বিশ্বকাপটি টেস্ট খেলুড়ে ১০ দল নিয়েই হতে পারে। তবে আয়ারল্যান্ডের মতো দলগুলো চাইছে, সেটি হোক ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় দলগুলোকে নিয়ে। কিংবা একটি বাছাইপর্ব রাখা হোক, যেখানে সহযোগী দেশগুলো শীর্ষস্থানীয় ১০ দলের একটি হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।পরিকল্পনাটি এখনো চূড়ান্ত নয়। এখানেই স্বস্তি পোর্টারফিল্ডের। বলেছেন, ‘১০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ফরম্যাটটি এখনো চূড়ান্ত হয়নি। যদি বিশ্বকাপের জন্য বাছাইপর্ব রাখা হয়, সেটা উতরে আমরা আবারও বিশ্বকাপে ফিরে আসবই।’