আশা হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসৎ মানুষের খোঁজেরাজনৈতিক সিদ্ধান্তে আবারও টাকা সাদা করার সুযোগ পেলেন কালোটাকার মালিকেরা। তবে এবার জরিমানা দিতে হবে। আবার শেয়ারবাজারে বিনিয়োগ করেও কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখা হলো। অথচ, প্রায় সব মহলই টাকা সাদা করার এই সুযোগ দেওয়ার বিরোধিতা করেছিল। জয় হলো রাজনীতির, নৈতিকতার নয়।কথা বললেই করটক শোর কথা নিয়ে সরকারের ভেতর সমালোচনা তো আছেই, এমনকি সমালোচকদের দেশদ্রোহীও বলা হচ্ছে। সুতরাং কথা কম বলতে হবে। এ জন্য এবার কর বসল কথা বলার ওপর। অবশ্য তা কেবল মুঠোফোনে কথা বলার জন্য। ভবিষ্যতে টক শো পর্যন্ত এর আওতা বাড়বে কি না, তা জানাননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রপ্তানির সাজারপ্তানি কমছে। বিশ্ব-অর্থনীতির মন্দায় বাংলাদেশি পণ্যের চাহিদা কমছে। ব্যবসায়ীরা চেয়েছিলেন বাড়তি কিছু সুবিধা। পেলেন ঠিক উল্টোটা। রপ্তানিকারকদের এখন থেকে উৎসে কর দিতে হবে আগের চেয়ে দ্বিগুণ হারে। তবে বিশেষ কিছু সুবিধা দেওয়ায় ওষুধশিল্প আর সম্ভাবনাময় জাহাজ নির্মাণ খাতের মালিকেরা খুশি থাকবেন অর্থমন্ত্রীর ওপর।কোনো ছাড় নেইমূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ কিছুটা ছাড় চেয়েছিল। ভেবেছিল, অন্তত ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়বে। অর্থমন্ত্রী এসব কথায় কান দিলেন না, বরং বাড়িয়ে দিলেন ন্যূনতম আয়কর দেওয়ার হার। এখন থেকে দুই হাজার টাকার পরিবর্তে কর দিতে হবে তিন হাজার টাকা। ছাড় দিলেন না অর্থমন্ত্রী।