আশার বাণী...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শুধু ভোটের মাঠেই দলাদলি থাকবে। ভোটের পর এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন। সব সময় দলাদলি করলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।’ গত বৃহস্পতিবার জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এ কথা বলেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী বিভাগীয় সমন্বয়ক সুব্রত কুমার পাল আওয়ামী লীগের নেতার এই বক্তব্যকে আশার বাণী উল্লেখ করেন। আক্কেলপুর প্রতিনিধি