আশাশুনি আ.লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখায় তৃণমূল পর্যায়ে দলীয় সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে।এ উপলক্ষে উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রফিকুল ইসলাম, জহুরুল হক, রাজ্যেশ্বর দাশ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক হরিদাস চক্রবর্তী প্রমুখ।