আশাশুনি উপজেলা সাহিত্য পরিষদের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা সাহিত্য পরিষদের আশাশুনি উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। আশাশুনি মডেল হাইস্কুল মিলনায়তনে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সাহিত্যপত্র প্রগলভের সম্পাদক জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং এস এম আহসান হাবিবের পরিচালনায় সভায় বক্তব্য দেন এ কে এম এমদাদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নান, মাহতাব উদ্দিন, সুবোধ চক্রবর্তী, শাহাদাত হোসেন, তারিকুল আওয়াল, সমীর রায়, মাসুদুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় জি এম মুজিবুর রহমানকে সভাপতি, এ কে এম এমদাদুল হককে জ্যেষ্ঠ সহসভাপতি, মাহতাব উদ্দিন ও সুবোধ চক্রবর্তীকে সহসভাপতি, এস এম আহসান হাবিবকে সাধারণ সম্পাদক, কমান্ডার আবদুল হান্নান, তৃপ্তি রঞ্জন সাহা, সুশীল কুমার মণ্ডল, তারিকুল আওয়াল, শাহাদাত হোসেন, সমীর রায়, সিরাজুল ইসলাম, সচ্চিদা নন্দ দে সদয়, রমেশ বসাক, রেহেনা খাতুন, মোক্তারুজ্জামান, শ্যামল কুমার দাশ, মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে সদস্য করে আশাশুনি উপজেলা কমিটি গঠন করা হয়।সনাকের দুর্নীতি প্রতিরোধে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: আন্তর্জান্তিক দুর্নীতিবিরোধী দিবস ও মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ ডিসেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা সনাকের সভাপতি আবুল কালাম আজাদ। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী একরামুল হকের নেতৃত্বে সাতক্ষীরা তরুণ ও বর্ষীয়ান শিল্পীরা।সাতক্ষীরায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গণসংগীত: সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর খুলনা রোড মোড়ে মহাজোটের সমাবেশ ও বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার পরিবেশনায় গণসংগীতের আয়োজন করা হয়। সদর উপজেলা সভাপতি সহিদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কবির উদ্দীন আহমেদ, শফিউল ইসলাম খান, মিম, পূর্বা, মৌসুমি, নাফিজ, জয় এবং তবলায় ছিলেন বিধান। তালায় পাঠক ফোরামের সভা: সাতক্ষীরার তালা গণগ্রন্থাগার হল রুমে পাঠক ফোরামের সভা ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কলামিস্ট আকা সিরাজ উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তালা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, পাঠক ফোরামের সভাপতি পবিত্র চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক পার্থ কুমার দে প্রমুখ।