আশিতে সুখ বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বয়স যত বাড়ে, সুখও বাড়ে তত। নতুন এক গবেষণার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। গবেষকদের দাবি, বয়স সত্তর পার হয়ে আশির দিকে গড়ালে জীবনের শ্রেষ্ঠ সময় এসে ধরা দেয়। ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। প্রচলিত ধারণা অনুযায়ী, তারুণ্য হচ্ছে জীবন যাপনের সবচেয়ে ভালো সময়। ৪০ বছর পার হওয়া যেন পাহাড়চূড়ায় আরোহণ। কিন্তু বিজ্ঞানীদের তথ্যমতে, মধ্য বয়স পার হওয়ার পর থেকে মূলত সন্তুষ্টি আসে। পঁচাশিতে পৌঁছার পর পরিপূর্ণ হয়ে ওঠে সুখ। অরেঞ্জ অনলাইন।