আশুগঞ্জ গণনাট্য পরিষদের ২০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গণনাট্য পরিষদের ২০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের নাট্যোৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে আশুগঞ্জ সার কারখানা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন। সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা বলেন, ২০ বছরে আশুগঞ্জ গণনাট্য পরিষদ অসংখ্য মঞ্চে অনেক নাটক এনেছে। এ অঞ্চলের নাট্য আন্দোলনে সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখছে। আলোচনায় অংশ নেন মঞ্জুরুল হক, সোহরাব হোসেন ও ইকবাল হোসেন।উদ্বোধনী দিনে নাট্যাঙ্গনে অবদান রাখায় নাট্যকার আহমদ আল মামুন, মঞ্চ অভিনেতা আবদুল হামিদ ও গণনাট্য পরিষদের সাবেক সভাপতি আবদুল আলীকে (মরণোত্তর) নাট্যজন সম্মাননা দেওয়া হয়। প্রথম দিন নাটক খবিশ মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিন ইয়াসিন চোরা ও তৃতীয় দিন পুরোনো শকুন মঞ্চস্থ হবে।