আশুগঞ্জ জিয়া সার কারখানার নাম থেকে ‘জিয়া’ শব্দ বাদ যাবে: দিলীপ বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জ জিয়া সার কারখানার নামটিতে পরিবর্তন আসছে। জিয়া সার কারখানার থেকে ‘জিয়া’ শব্দটি বাদ যাবে। জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রেশনে ‘আশুগঞ্জ সার কারখানা’ নাম থাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এই পরিবর্তন প্রক্রিয়া শুরু করেছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আজ বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান। তিনি ভারতের ত্রিপুরায় বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান শেষে ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউসে অবস্থানকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।তিনি আরও বলেন, আশুগঞ্জ জিয়া সারখানার নাম আইনসিদ্ধ নয়। জয়েন্ট স্টক রেজিস্টার কোম্পানিতে প্রতিষ্ঠানটির নাম এখনো আশুগঞ্জ সার কারখানা আছে। তাই বিসিআইসি কারখানার আইনসিদ্ধ নাম ‘আশুগঞ্জ সার কারখানা’ ব্যবহার করার প্রক্রিয়া শুরু হয়েছে।