আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক সমস্যার কারণে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের আরও দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ নিয়ে ওই বিদ্যুৎকেন্দ্রের মোট আটটি ইউনিটের মধ্যে পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।বিদ্যুত্ উৎপাদন বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ কিছুটা বেড়েছে।বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার উৎপাদন-প্রক্রিয়ায় ভোল্টেজের মাত্রা বেড়ে যাওয়ায় ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট ও ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২ ইউনিটে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এতে একপর্যায়ে ওই দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে একই কারণে তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।বিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমাদের নিজস্ব প্রকৌশলীরা সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছি আজ ও আগামীকালের মধ্যে আজকের বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিট আবার সচল করা যাবে।’