আশুগঞ্জ থেকে ত্রিপুরার বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহন শুরু হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে ভারতের ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কন্দ্রের মালামাল পরিবহন আজ রোববার মধ্যরাত থেকে শুরু হচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ রাত ১২টা এক মিনিটে আশুগঞ্জ থেকে মালামাল পরিবহনকারী প্রথম ট্রেইলর ত্রিপুরার উদ্দেশে যাত্রা করবে।এদিকে মালামাল পরিবহন শুরুর প্রস্তুতি নেওয়া হলেও আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে ব্রিজ ও কালভার্টের পাশ দিয়ে ৩৬টি ডাইভারশন নির্মাণ কাজ শেষ পর্যায়ে।গত বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ মালামাল পরিবহনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জেলা প্রশাসনের সূত্র জানায়। বৈঠকে ভারতীয় প্রতিনিধিদল ও মালামাল পরিবহনের তদারককারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আজ রাত থেকে মালামাল পরিবহন শুরু করার ইচ্ছা পোষণ করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তদারককারী প্রতিষ্ঠান এবিসি ইন্ডিয়া লিমিটেডের কর্মকর্তারা।এবিসি ইন্ডিয়া লিমিটেডের প্রকৌশলী হাফিজ জানান, সড়কের বর্তমান অবস্থায় মালামাল পরিবহন সম্ভব।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘শুরুতে ১২০ চাকার যে যান চলাচল করবে, সেটি ১৫টি ভাগে ভাগ থাকবে। যে কারণে সড়কের ওপর তেমন কোনো চাপ পড়বে না। তবে ব্রিজের ওপর একসঙ্গে পুরো গাড়ির চাপ পড়বে বলে ডাইভারশন নির্মাণ করা হয়েছে। মালামাল পরিবহনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান জানান, ভারতীয় মালামাল পরিবহনকালে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকবে না। সাধারণ যান ভারতীয় যানের পেছন পেছন থাকবে। প্রতি পাঁচ কিলোমিটার অন্তর নির্ধারিত পার্কিং স্থানে ভারতীয় যান অবস্থান নেবে।প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে পালাটানা বিদ্যুেকন্দ্রের মালামাল নিয়ে তিনটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছে। মালামালগুলো স্থানীয় ডিপোতে রাখা হয়। এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসে ভারতীয় দুটি ভারী যান। ওই যানগুলো আশুগঞ্জ-আখাউড়া সড়ক দিয়ে একাধিকবার চলাচল করে। বাসস।