আশুগঞ্জ থেকে ১৭০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গাঁজার একটি বড় চালান আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বুধবার ভোরে উপজেলার মেঘনা নদী তীরবর্তী লালপুরটেক থেকে ১৭০ কেজি গাঁজা উদ্ধার হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর শেখ মোহাম্মদ আলী জানান, ভৈরবসহ ঢাকায় নেওয়ার জন্য মাদকের একটি বড় চালান আশুগঞ্জে রাখা হয়েছে—এমন খবর তাঁদের কাছে ছিল। র‌্যাবের একটি দল আজ ভোরে লালপুরটেকে অবস্থান নেয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য নয় লাখ টাকা হবে বলে তিনি জানান।এ ব্যাপারে আশুগঞ্জ থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা করা হয়েছে।