আশুগঞ্জ নৌবন্দর ও সড়ক উন্নয়নে বাংলাদেশ-ভারত যৌথ সমীক্ষা শুরু
ত্রিপুরার পালাটানায় বিদ্যুেকন্দ্র নির্মাণে আশুগঞ্জ নৌবন্দর ভারতকে ট্রানজিট দেওয়ার উপযোগী করতে যৌথ সমীক্ষার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের একটি কারিগরি কমিটি গতকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। সমীক্ষায় পালাটানায় বিদ্যুেকন্দ্র নির্মাণে ভারী পণ্য অর্থাত্ ওভার ডাইমেনশনাল কনসাইনমেন্টস (ওডিসি) পরিবহনে আশুগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারতকে ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার থেকে কারিগরি কমিটি আশুগঞ্জ নৌবন্দরসহ আশপাশের এলাকা পরিদর্শনের মাধ্যমে তাদের সমীক্ষার কাজ শুরু করেছে। সমীক্ষা শেষে দুই দেশের কর্মকর্তারা আলোচনায় বসবেন। সমীক্ষা পরিচালনার কাজে নিয়োজিত ওই কমিটিতে বাংলাদেশের নয়জন ও ভারতের তিনজন কর্মকর্তা কাজ করছেন। কারিগরি কমিটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন।