আশুগঞ্জ বিদ্যুেকন্দ্রের বন্ধ ইউনিট দুটি চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুেকন্দ্রের বন্ধ দুটি ইউনিট আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে আবার চালু হয়েছে। গ্রিড লাইনে সমস্যা দেখা দেওয়ার কারণে বেলা সাড়ে ১১টার দিকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ ও ৫ নম্বর ইউনিট দিয়ে বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়ে যায়।বিদ্যুেকন্দ্রের কারিগরি বিভাগ জানায়, আশুগঞ্জ বিদ্যুেকন্দ্রের নয়টির মধ্যে পাঁচটি সচল ছিল। এটি দিয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ-ঘোড়াশাল গ্রিড লাইনে সমস্যা দেখা দেয়। এই কারণে ৩ ও ৫ নম্বর ইউনিট বিকল হয়ে পড়ে। বর্তমানে এই কেন্দ্র থেকে ২৬৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছে।