আশুগঞ্জ সার কারখানার একাংশের উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাক্ষ্মনবাড়িয়ার আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার ইউরিয়া প্ল্যান্টের প্রিলিং বাকেট পরিস্কার করার জন্য কারখানার একাংশ আজ শনিবার ভোর সাড়ে ৫ টা থেকে বন্ধ রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর্যন্ত কারখানার ওই অংশের উৎপাদন কাজ বন্ধ থাকবে। আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেছেন, আগামীকাল ভোর সাড়ে ৫টায় কারখানার ওই অংশের কাজ আবার শুরু হবে।কারখানার অন্যান্য অংশের কাজ চলছে বলে প্রশাসনিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানিয়েছেন।