আশুগঞ্জ সার কারখানার শ্রমিকদের বিক্ষোভ-মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা আজ রোববার সকাল আটটা থেকে বিক্ষোভ ও মিছিল করছেন। মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে সিবিএর ডাকে সকালে তাঁরা কারখানার প্রধান ফটকে জড়ো হন। শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক-কর্মচারীদের জন্য মজুরি কমিশন ঘোষণা করা হলেও এর বাস্তবায়ন নেই। বাস্তবায়নের দাবিতে শ্রমিকেরা সকাল থেকে কারখানা গেটে জড়ো হন। পরে মিছিল নিয়ে কারখানার ভেতরে ঢুকে আবার বাইরে এসে বিক্ষোভ ও সমাবেশ করেন। কারখানার সিবিএর সভাপতি মোজাম্মেল হক খন্দকার জানান, মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে তাঁরা আন্দোলন করছেন।তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।