আশুগঞ্জ সার কারখানার শ্রমিকদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা আজ রোববার সকাল আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে সিবিএর ডাকে সকালে তাঁরা কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে এই মিছিল করেন। পরে তাঁরা কাজে যোগ দেন। এক সপ্তাহের মধ্য মজুরি কমিশন বাস্তবায়িত না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশে সিদ্ধান্ত নেওয়া হয়।কারখানার শ্রমিক ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, শ্রমিক-কর্মচারীদের জন্য মজুরি কমিশন ঘোষণা করা হলেও এর বাস্তবায়ন নেই। দাবি বাস্তবায়নের দাবিতে শ্রমিকেরা সকাল থেকে কারখানা গেটে জড়ো হন। পরে মিছিল নিয়ে কারখানার ভেতরে ঢুকে আবার বাইরে এসে বিক্ষোভ ও সমাবেশ করেন। কারখানার সিবিএর সভাপতি মোজাম্মেল হক খন্দকার জানান, মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে তাঁরা আন্দোলন করছেন।তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।