আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ সার কারখানায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিদিন প্রায় ১২৫০ টন সার উৎপাদন ব্যাহত হবে। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) মো. জিন্নাত আলী প্রথম আলোকে জানিয়েছেন, কারখানার হাইপ্রেসার কার্বোনেট কনডেনসারে লিকেজের জন্য সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই ত্রুটি সারাতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। তবে এতে খুব বেশি সমস্যা হবে না। কারণ কারখানায় যথেষ্ট সার মজুদ আছে।