আশুগঞ্জ সার কারখানায় ফের উত্পাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উত্পাদন বন্ধ হয়ে গেছে। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের উত্পাদন প্রক্রিয়ায় সমস্যা দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকে এই উত্পাদন বিপর্যয়ের ঘটনা ঘটে। এ কারণে প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন করে উত্পাদন ক্ষতি হয়। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।কারখানার কারিগরি বিভাগ জানায়, উত্পাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে চলতি বছর বড় অঙ্কের টাকা খরচ করে পুনঃ সংস্কার (ওভারহোলিং) কাজ শেষ করা হয়েছে। কিন্তু এর সুফল আসছে না। ঘন ঘন যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটছেই। এ কারণে চলতি মাসে চারবার উত্পাদন বিপর্যয় ঘটে। আজ সকালে স্বাভাবিক প্রক্রিয়ায় উত্পাদন হচ্ছিল। সকাল নয়টার দিকে সার উত্পাদনের অন্যতম ইউরিয়া প্ল্যান্টে সমস্যা দেখা দিতে শুরু করে। এ কারণে যথাযথভাবে ইউরিয়া উত্পাদন হচ্ছিল না। প্রকৌশলীরা তাত্ক্ষণিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু সমস্যা সমাধানের আগেই পুরো প্ল্যান্ট বিকল হয়ে যায়।বিক্রয় বিভাগ জানায়, কারখানায় যে পরিমাণ সার মজুদ রয়েছে—তা দিয়ে চলতি মাসের ডিলারদের প্রাপ্য সার সরবরাহ করা যাবে। তবে ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায়ই উত্পাদন বন্ধ হয়ে যাচ্ছে। এতে মজুদের পরিমাণ কমে আসছে। দ্রুত উত্পাদনে ফেরা না গেলে সার সংকটের আশঙ্কা দেখা দেবে।আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক জিন্নত আলী বলেন, ইউরিয়া প্ল্যান্টের সমস্যার কারণে সার উত্পাদন বন্ধ হয়ে যায়। তবে ঘটনার পর পর নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেছে।