আশুগঞ্জে আরও দুটি বিদ্যুৎেকন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে আরও দুটি বিদ্যুৎেকন্দ্র নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন। তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষকে ১৫০ ও ৪৫০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎেকন্দ্র স্থাপনের নির্দেশ দেন।প্রধানমন্ত্রী আজ বুধবার আশুগঞ্জে ৬০ মেগাওয়াট ক্ষমতার একটি ভাড়াভিত্তিক বিদ্যুৎেকন্দ্র উদ্বোধনকালে এ নির্দেশ দেন।প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার ক্ষমতায় এসে গত এক বছরে জাতীয় গ্রিডে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছে। আগামী ছয় মাসে জাতীয় গ্রিডে আরও এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা হবে। তিনি অভিযোগ করেন, প্রতি বছর দেশে ৮ থেকে ১০ শতাংশ করে বিদ্যুৎ চাহিদা বাড়লেও গত সাত বছরে এক মেগাওয়াট বিদ্যুৎও উত্পাদন করা হয়নি।