আশুগঞ্জে তাপ বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট আবার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেবি গ্রিড লাইনে ত্রুটি দেখা দেওয়ায় এর চালু থাকা ছয়টি ইউনিট আজ শনিবার সকালে বন্ধ হয়ে যায়। পরে আবার চারটি ইউনিট চালু হয়।বিদ্যুৎকেন্দ্রটিতে মোট আটটি ইউনিট রয়েছে। আগে থেকে দুটি ইউনিট বন্ধ রয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় বাকি ছয়টি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে বন্ধ ছয়টির মধ্যে চারটি আবার চালু হয়।তাপ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।