আশুগঞ্জে বাস উল্টে দুজন নিহত, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোল চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে।হাইওয়ে পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে সিলেটগামী প্রভাতী বনশ্র্রী পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের গোল চত্বর এলাকায় রাস্তার পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায়। এতে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। তবে তাদের নাম জানা যায়নি। হতাহত যাত্রীদের বাড়ি টাঙ্গাইলে। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। আহত যাত্রীদের পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।