আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী জেলার মাধবদীর মো. রনি মিয়া (২৫) ও মোজাম্মেল হোসেন (২৬)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরই তাঁরা মারা যান।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।