আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে আদালতে আবেদন (রিট) করা হয়েছে। আজ সোমবার আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, নিজেরা করি ও ব্র্যাক এই আবেদন করে।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ শুনানি হতে পারে।