আশুলিয়ায় গণপিটুনিতে তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অদূরে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে গণপিটুনিতে তিনজন মারা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত তাদের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। স্থানীয় লোকজনের ভাষ্য, রাত একটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে ওই তিনজনকে আটক করে এলাকাবাসী। পরে তাদের পিটুনি দেওয়া হয়। গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি। তবে গণপিটুনির কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।