আশুলিয়ায় ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের আশুলিয়ায় ট্রলারডুবির ঘটনায় আজ সোমবার ভোরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৪ জন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গতকাল রাত সোয়া ১০টার দিকে আশুলিয়ার বলিভদ্র বড়টেক এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ট্রলার সাভারের উনাইল এলাকায় যাচ্ছিল। পথে কণ্ডা মাঝিপাড়া এলাকায় বালুবোঝাই একটি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারের ৩০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ১৫ জন যাত্রী নিখোঁজ হয়। আজ স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে।