আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় শিল্পকারখানায় ভাঙচুর, গাড়ি ভাঙচুর, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল রোববার রাতে ১০ জন এবং আজ সোমবার সকালে একজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।পুলিশ জানায়, কয়েক দিন ধরে চলা শ্রমিক বিক্ষোভের জের ধরে ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত আশুলিয়া থানায় মোট চারটি মামলা তালিকাভুক্ত হয়েছে। বিএনপির নেতা মইনুদ্দিন বিপ্লবসহ অন্তত ১৫ হাজার ব্যক্তিকে আসামি করে এসব মামলা করা হয়।মামলার বাদীরা হলেন মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ, আশুলিয়ার আইডিএস গ্রুপের মহাব্যবস্থাপক, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও মো. হাফিজ।মামলা ও গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার অভিযান চলছে। এ অভিযান চলতে থাকবে। যেকোনো মূল্যে আশুলিয়ার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।