প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদমাধ্যমে পোশাক খাতের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণের খবর প্রকাশের পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ লিমিটেড নামের একটি তৈরি পোশাক-কারখানার দুই হাজারেরও বেশি শ্রমিক কর্মবিরতি পালন করেন। পরে বিকেল তিনটার দিকে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে আশুলিয়ার শিল্পাঞ্চলে প্রতিটি কারখানার সামনেই পুলিশ মোতায়েন রাখা হয়েছে।এর আগে সকালে আশুলিয়ার জামগড়ায় এএম ডিজাইন নামের একটি তৈরি পোশাক-কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও সকাল সাড়ে নয়টা থেকে কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ সরকারি ঘোষণার বাইরেও শ্রমিকদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিলে বেলা ১১টায় তাঁরা কাজে ফিরে যান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।