আশুলিয়ায় সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভের মুখে সফট টেক্সট সোয়েটার লিমিটেড নামে একটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে বন্ধের নোটিশটি দেওয়া হয়।কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দুইটা থেকে রাত ১০টার শিফটের শ্রমিকদের বেতন দেওয়া হয় গতকাল রোববার বিকেলে। শ্রমিকেরা সোয়েটারপ্রতি পারিশ্রমিক কম দেওয়া হয়েছে দাবি করে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্ষোভ করেন। আজ সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাধা দেয়। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।