আশুলিয়ার তালতলায় মিনিবাস খাদে, দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ায় আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে একটি মিনিবাস খাদে পড়ে দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তুরাগ থানা পুলিশ ও প্রত্যকক্ষদর্শী সূত্র জানায়, নবীনগর থেকে ছেড়ে আসা আব্দুল্লাপুরগামী মিনিবাসটি সোয়া ১১টার দিকে একটি ভ্যানকে অতিক্রমের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে সেটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল বাসের চালকের সহকারী মোহাম্মদ রিপন (২৫) ও যাত্রী শহীদুল ইসলামের (২৫) লাশ উদ্ধার করে। আহতদের মধ্যে ১০ জনকে স্থানীয় ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের পেট্রল ইন্সপেক্টর ফয়জুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) সৈয়দ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মিনিবাসটি ডিগবাজি খেয়ে পানিতে পড়ে যায়। বেলা পৌনে তিনটার দিকে ক্রেন দিয়ে খাদ থেকে দুর্ঘটনাকবলিত মিনিবাসটি তীরে তোলা হয়েছে।’