আশুলিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশসহ আহত অর্ধশত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় আজ সোমবার একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি এখন শান্ত হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। আজ সকাল সাড়ে আটটা থেকে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়। ঘটনাস্থলে আশুলিয়া থানা ও শিল্প পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জানা গেছে, ডাইনেস্টি সোয়েটার নামে ওই কারখানার প্রায় দুই হাজার শ্রমিক কয়েক দিন ধরে সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানাচ্ছিল। আজ সকালে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে একই দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে কারখানা থেকে বের হয়ে পাশের সড়ক অবরোধ করেন। পুলিশ ধাওয়া করলে শ্রমিকেরাও মারমুখী হয়ে পাল্টা ধাওয়া করে। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে। শ্রমিকেরাও ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। বেলা পৌনে ১১টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ জানান, তিনি নিজে ও কয়েকজন পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে এসেছে।