আশুলিয়ার পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক অসন্তোষের কারণে ঢাকার আশুলিয়া এলাকায় তৈরি পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। গত দুই দিন ধরে আশুলিয়া এলাকার পোশাক শিল্প কারখানায়গুলোতে শ্রমিক বিক্ষোভ চলতে থাকায় বিজিএমইএ-এর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। আজ সোমবার সন্ধ্যায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের নেতা ও আশুলিয়ার কারখানা মালিকদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।