আশুলিয়ায় অপহূত স্কুলছাত্রী উদ্ধার হয়নি, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের অপহূত শিক্ষার্থীকে পুলিশ গতকাল রোববার রাত পর্যন্ত উদ্ধার করতে পারেনি। অপহূত মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে ওই বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী গতকাল সকালে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ শেষে বিক্ষোভ করে। এ সময় ওই সড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। অপহরণে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।আশুলিয়া থানার পুলিশ জানায়, গত শনিবার বিকেলে বিদ্যালয় ছুটির পর মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর এক শিক্ষার্থী অপহূত হয়। আশুলিয়ার শ্রীপুর এলাকার শীর্ষস্থানীয় সন্ত্রাসী গেদু রাজের ছেলে সন্ত্রাসী শাহীন তাঁর সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।আশুলিয়া থানার পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোরে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে এসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের এক সহপাঠীকে অপহরণের ঘটনা জানতে পারে। প্রভাতফেরি শেষে সকাল সাড়ে আটটার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আশুলিয়ার বলিভদ্র এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পার্শ্ববর্তী বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ফারুকনগর উচ্চবিদ্যালয়সহ আশপাশের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বিক্ষোভে অংশ নেয়। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। এতে শিক্ষার্থীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম নজরুল ইসলাম ও প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি এ এস এম ফিরোজ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে দাবি আদায় করতে বলেন।সূত্র আরও জানায়, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘণ্টার মধ্যে অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয়। কিন্তু দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকায় উভয় পাশে দুই-তিন কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ওসি মো. সিরাজুল ইসলাম জানান, অপহরণের ঘটনায় গতকাল শ্রীপুর এলাকা থেকে জনি (১৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অপর অপহরণকারীদের গ্রেপ্তার ও অপহূত হওয়া মেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে।প্রতিপক্ষের হামলায় কাঁটাবনে তিন প্রাণী ব্যবসায়ী আহত