আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে ২৯টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এক অগ্নিকাণ্ডে ২৯টি ঘর পুড়ে গেছে। চারজন আহত হয়েছে। ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।আহত ব্যক্তিরা হলেন মিন্টু (৪০), নজরুল (২২), আজিজুর রহমান (৩২) ও খোকন (২৫)।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে ডেন্ডাবর মধ্যপাড়ার মনা মিয়ার বাড়ির ভাড়াটিয়া প্রতীমা রানীর ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এরই মধ্যে ওই বাড়ির ১২টি ঘরসহ পাশের আলী আকবরের বাড়ির ১৭টি ঘর ও মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সবাই ভাড়াটিয়া ও পোশাকশ্রমিক।আগুনে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া শাহীন মিয়া জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনো মালামালই বেব করা সম্ভব হয়নি। ঘর, মালামালসহ ক্ষতির পরিমাণ অন্তত ৩০ লাখ টাকা।ডিইপিজেড ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব বল জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।