আশুলিয়ায় একটি কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার কাঠগড়া এলাকার মেডি সেন্সর টেকনোলজি লিমিটেড নামের একটি কারখানায় আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে আগুন লাগে। এ সময় কারখানায় বিদ্যুত্ ছিল না। ধারণা করা হচ্ছে, জেনারেটর থেকেই আগুন লাগে। কারখানাটিতে ক্যাথেডার, স্যালাইনের পাইপ, পলিথিন, সিরিঞ্জসহ বিভিন্ন ওষুধ সরঞ্জাম তৈরি করা হতো।ডিইপিজেডের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আখতারুজ্জামান জানান, খবর পেয়ে সাভার ও ডিইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোম্পানির মালিক মোস্তাফিজুর রহমানের দাবি, কাঁচামাল, তৈরি মাল এবং মেশিনসহ এতে কারখানার প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।