আশুলিয়ায় গ্যাসলাইনে অগ্নিকাণ্ড, সরবরাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ার চক্রবর্তী এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কের তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে গতকাল বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। আজ সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা, সিএনজি স্টেশনগুলোসহ পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে একটি সেতুর নিচে পাইলিংয়ের কাজ করার সময় নবীনগর চন্দ্রা তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে যায়। পরে ওই স্থানে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন ধরে যায়। আগুনে লেলিহান শিখা প্রায় ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত ওপরে ওঠে।খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার ব্রিগেডের জ্যেষ্ঠ কর্মকর্তা আখতারুজ্জামান জানান, রাতভর চেষ্টা করে আজ সকাল সাতটায় আগুন নিয়ন্ত্রণে আসে।