আশুলিয়ায় ট্রাক-লেগুনার সংঘর্ষে চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভােরর আশুলিয়া থানার জামগড়া এলাকায় আজ সোমবার দুপুরে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন জরিফা (২৫), মাহমুদা বেগম (৩০) ও নিখিল চন্দ্র মনি দাশ (৪৫) ও রানি (২৫)। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান জানান, বেলা আড়াইটার দিকে জামগড়া এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনের সড়কে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত রানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান। ঘটনার পর পুলিশ লেগুনা ও ট্রাক আটক করেছে। তবে, চালকেরা পালিয়ে গেছেন।