আশুলিয়ায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়া থানার নবীনগর-কালিয়াকৈর সড়কে আজ বৃহস্পতিবার সকালে পণ্যবাহী ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের পলাশ বাড়ি এলাকায় ম্যাক্সির ধাক্কায় এক পথচারী রাস্তার ওপর পড়ে যায়। এ সময় একটি পণ্যবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখে। এ ছাড়া তারা ওই ট্রাক ও ম্যাক্সি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, পুলিশ ট্রাক ও ম্যাক্সি দুটো আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।