আশুলিয়ায় ডাকাত সন্দেহে পিটিয়ে যুবক হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ার ত্রিখণ্ডী এলাকায় ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা গটে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন গ্রামবাসীর বরাত দিয়ে জানান, এই এলাকায় কয়েক দিন ধরে গরু চুরির উপদ্রব বেড়ে গেছে। তাই গ্রামবাসী নিজেরাই পাহারার ব্যবস্থা করে। গতকাল রাত তিনটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল গ্রামে গেলে পাহারারত ব্যক্তিরা তাদের ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত ওই যুবক।মো. কামাল হোসেন আরও জানান, খবর পেয়ে পুলিশ আজ সকালে লাশ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।এদিকে আমিনবাজারের সালেহপুর সেতুর কাছ থেকে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।