আশুলিয়ায় ডাকাতদের হাতে গৃহকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় গতকাল শুক্রবার গভীর রাতে ডাকাতদের হামলায় মোজাম্মেল হক (৬৫) নামের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খুন হয়েছেন। আশুলিয়ার ঢলপুর শিকদারবাগ এলাকায় ডাকাতির সময় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল রাত দুইটার দিকে আশুলিয়ার ঢলপুর শিকদারবাগ এলাকার রুহুল আমিনের বাড়িতে একদল ডাকাত প্রথমে হানা দেয়। ওই বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে তারা পাশে মোক্তার হোসেনের বাড়িতে যায়। সেখানে মূল্যবান মালামাল লুট করে তারা পার্শ্ববর্তী অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন মোজাম্মেল হকের বাড়িতে হানা দেয়। এ সময় গৃহকর্তা বাধা দিলে ডাকাতেরা তাঁকে চাপাতি ও ছুরি দিয়ে কোপায়। এতে মোজাম্মেল ঘটনাস্থলেই মারা যান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম ডাকাতদের হামলায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ আজ শনিবার সাতটার দিকে ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।