আশুলিয়ায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় নবীনগর-কালিয়াকৈর সড়কে আজ শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় সামিউল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আশুলিয়ায় বেক্সিমকো গ্রুপের কারখানায় সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ভোর চারটার দিকে রিকশাযোগে অফিসে যাওয়ার পথে দ্রুতগামী একটি বাস চাপা দিলে সামিউল গুরুতর আহন হন। পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।এদিকে সাভার থানার এসআই আবুল হোসেন জানান, সাভারের বিশমাইল জিরাবো সড়কের পাশে একটি আবাসন প্রকল্পের সামনে থেকে সকাল সাতটার দিকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয় বলে পুলিশ ধারণা করছে। তাঁর বয়স আনুমানিক ৪৫। পরনে ছিল চেক লুঙ্গি ও চেক শার্ট।