আশুলিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের আশুলিয়া থানার কবিরপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এএসআই) আবিদ হোসেন জানান, বোরাক পরিবহনের একটি বাস আশুলিয়ার নন্দন পার্ক থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা থেকে পাবনাগামী অপর একটি বাসের সঙ্গে আশুলিয়ার কবিরপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বোরাক পরিবহনের চারজন এবং পাবনাগামী বাসের দুইজনসহ মোট ছয় জন মারা যান। পাবনাগামী বাসের নিহত দুই যাত্রী হলেন মা এবং তাঁর শিশুসন্তান। অন্য নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন দুই সহোদর গোলাম রাব্বানি (২৫) ও মিলন (১৯)। তাঁদের বাড়ি কালিয়াকৈরের বিশ্বপাড়া গ্রামে।